শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

Homeজাতীয়সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ৪ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত স্থগিত থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো সন্ধ্যা ৬টার মধ্যে ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে  সোমবার (২৭ অক্টোবর) বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলের শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে হল ত্যাগ করবেন। একই দিনে সিটি ইউনিভার্সিটি পরিদর্শন করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা দল। এ সময় তারা ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের আশ্বাস দেন। সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, অফিসের ল্যাপটপ, ডেস্কটপ এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নেওয়া হয়েছে, ক্যান্টিনসহ বহু স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি আরও জানান, আপাতত প্রশাসনিকভাবে সমাধান চাওয়া হচ্ছে এবং মামলার পথে যাওয়ার পরিকল্পনা নেই। আনুমানিক ক্ষতির পরিমাণ ২৫ থেকে ৩০ কোটি টাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। এর আগে রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটির কারণে সংঘর্ষ শুরু হয়। প্রায় সাত ঘণ্টা চলা এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এবং প্রশাসনিক ভবনের কাচের জানালা, দরজা ও আসবাবপত্র নষ্ট করা হয়।