শিরোনাম
বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগনেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেআজকে স্বর্ণের বাজারদরট্রাফিক সপ্তাহ এলেও সিলেটে কমছে না যানজটআদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রীঅপবাদ, বৈষম্য ও প্রত্যাবর্তনের গল্প ওসি জসিম উদ্দিনকে ঘিরে এক পেশাদার পুলিশ কর্মকর্তার সংগ্রাম এবং পুলিশ কমিশনার শওকত আলীর বিচক্ষণ সিদ্ধান্ত-বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটনবম পে-স্কেল: চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি, বেতন-ভাতায় বড় পরিবর্তনের আভাসতিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফসিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুসহ ৭০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭

― Advertisement ―

বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ

বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে...

**সিরাজদিখানে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল, টহল পুলিশের এসআই প্রত্যাহার**

Homeআন্তর্জাতিক**সিরাজদিখানে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল, টহল পুলিশের এসআই প্রত্যাহার**

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে পুলিশের টহলদলের সামনে ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে এই মিছিল অনুষ্ঠিত হয়। ঘটনার প্রেক্ষিতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান সিকদারকে থানা থেকে প্রত্যাহার করে মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। স্থানীয়রা জানান, সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে সকাল ৯টার দিকে ইমামগঞ্জ বাজারে মিছিলটি বের হয়। এতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত রায়ের প্রতিবাদে নানা স্লোগান দেওয়া হয়।মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করছিল, তখন সেখানে একটি পুলিশ টহলগাড়ি থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি প্রকাশ্যে আসার পর এসআই কামরুজ্জামানকে প্রত্যাহার করা হয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানিয়েছেন, মিছিলটি হঠাৎ হয়ে যাওয়ায় পুলিশ কিছু বুঝে ওঠার আগেই মিছিলে থাকা নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় এসআই কামরুজ্জামানকে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে এবং মিছিলে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।