শিরোনাম
“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

― Advertisement ―

“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-

মো. কামাল উদ্দিনঃ চট্টগ্রামের মানুষ বহু ঘটনা দেখেছে। রাজনৈতিক অস্থিরতা দেখেছে, অপরাধের উত্থান-পতন দেখেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যও দেখেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যা...

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Homeচট্টগ্রামসিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে ও হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশনের সহযোগিতায় ১২ জানুয়ারি, সোমবার, বিকাল চারটায় নগরীর পশ্চিম খুলশী জালালাবাদ হাউজিং সোসাইটির মুক্তিযোদ্ধা কলোনীতে বীর মুক্তিযোদ্ধা প্রগতি সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দোহা আলী, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস হাফিজ খান রুমু, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মো. সাহাদুল হক, বীর মুক্তিযোদ্ধ বি কম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম লেয়াকত হোসেন, সাংবাদিক নজিব চৌধুরী, আকতার হোসেন শাকিল, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বৈজ্ঞানিক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, মো. মুজিবুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের জীবনজয়ী যুদ্ধের কারণে আজকের বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাস ও বাংলাদেশ যতদিন থাকবে, তাঁদের অবদান ও কীর্তি অক্ষয়-অমর হয়ে থাকবে। বীর মুক্তিযোদ্ধারা সহযোগিতা-সম্মান জানাতে পেরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন গর্বিত।
আলোচনা শেষে সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদসদের হাতে কম্বল তুলে দেন।