শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের জীবনাবসান

Homeজাতীয়স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের জীবনাবসান

স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১। অন্তর্বর্তী সরকার গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন তোফায়েল আহমেদ। এ ছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেরও সদস্য ছিলেন। ২০০৬-২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠিত ‘স্থানীয় সরকার কমিশনের’ও সদস্য ছিলেন তিনি। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে মেয়ের জামাই লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার জাহান জানিয়েছেন। তোফায়েল আহমেদকে রাতেই চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার হাটহাজারী থানার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে। স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব প্রণয়ন করার লক্ষ্য নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে গত ১৮ নভেম্বর স্থানীয় সংস্কার কমিশন গঠন করা হয়। এ অধ্যাপকের নেতৃত্বে কাজ করেন সাত সদস্য। গত ২০ এপ্রিল তারা দুই খণ্ডের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ‘খ’ গ্রুপ লোকপ্রশাসন থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা তোফায়েল আহমেদ পরে যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সোয়ানসি কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স ও রাজনৈতিক অর্থনীতিতে পিএইচডি করেন। ১৯৮১ সালে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির অনুষদ সদস্য (শিক্ষক ও গবেষক) হিসেবে ১৪ বছর কাজ করে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে। ২০০০ সালে তিনি অধ্যাপক হন। ১৯৯৬ থেকে সিভিল সোসাইটির সদস্য হিসেবে দেশে গণতন্ত্র, সুশাসন ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত ছিলেন। তোফায়েল আহমেদ স্থানীয় শাসন উপদেষ্টা হিসেবে ২০০৯ সাল থেকে ছয় বছর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) কাজ করেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও দর্শন বিভাগেও অধ্যাপনা করেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) বোর্ড অব গভর্নরের দায়িত্বও সামলেছেন তিনি।