শিরোনাম
সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছেডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

― Advertisement ―

সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা...

--সংসদ থেকে মো. কামাল উদ্দিনঃ বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি, বাণিজ্য, শিল্পায়ন এবং আন্তর্জাতিক যোগাযোগের মানচিত্রে চট্টগ্রাম একটি অনন্য নাম। হাজার বছরের বাণিজ্যিক ঐতিহ্যের ধারক এই নগরী...

**স্বল্পমূল্যের পণ্য নিয়ে সাধারণ মানুষের জন্য সুখবর দিয়েছে টিসিবি**

Homeঅর্থনীতি**স্বল্পমূল্যের পণ্য নিয়ে সাধারণ মানুষের জন্য সুখবর দিয়েছে টিসিবি**

ফ্যামিলি কার্ড ছাড়াও এখন সাধারণ জনগণ স্বল্পমূল্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল এবং ১ কেজি চিনি কেনার সুযোগ পাবেন। নির্ধারিত দামে সয়াবিন তেল লিটারপ্রতি ১১৫ টাকা, চিনি ৮০ টাকা এবং মশুর ডাল কেজিপ্রতি ৭০ টাকা করে বিক্রি করা হবে। আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) থেকে রাজধানী ছাড়া দেশের বিভিন্ন জেলায় নিম্ন আয়ের মানুষের জন্য খোলা ট্রাকে এসব পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শুক্রবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নরসিংদী, কুষ্টিয়া, ভোলা, জামালপুরসহ বেশ কিছু জেলায় টিসিবির ট্রাক যাবে। ফ্যামিলি কার্ডের বাইরে সবাইই এসব পণ্য কেনার সুযোগ পাবেন। এ ছাড়া প্রতিদিন মোট ৬১টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাক থেকে ৫০০ জন ভোক্তার জন্য পণ্যের বরাদ্দ থাকবে বলেও জানিয়েছে টিসিবি।