শিরোনাম
কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখের বেশি কৃষক: অর্থমন্ত্রীযেখানে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা—তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? খুলশীতে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ, আহত ওসি আবদুর রহিমসহ পুলিশ সদস্যরা– “” ২৭১ জনের বিরুদ্ধে মামলা, প্রশ্ন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরও কি অপরাধীরা পার পেয়ে যাবে?“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদল

― Advertisement ―

স্যার আশুতোষ সরকারি কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

HomeUncategorizedস্যার আশুতোষ সরকারি কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর এর পি.আর.এল – এ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছিল। ২৯ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জয়নাল আবেদীন। সহকারী উধ্যাপক পরিচয় বড়ুয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষের সহধর্মিণী গোপা রাণী দে, শিক্ষক পরিষদ সম্পাদক ফাতেমা উম্মুল খায়ের, বরেণ্য সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আব্দুল গফুর, অধ্যাপক সুচারু বড়ুয়া, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক কামরুল ইসলাম, অধ্যাপক মো. আব্দুল আলিম, অধ্যক্ষ প্রফেসর অরুণ বিকাশ বড়ুয়া, প্রফেসর জাফর আহমেদ, প্রফেসর সুসেন বড়ুয়া, প্রফেসর মো. কামরুল ইসলাম, প্রফেসর শাহ মোহাম্মদ আলমগীর, প্রফেসর প্রদীপ বড়ুয়া, প্রফেসর মো. জসিম উদ্দিন, প্রফেসর রঞ্জিত দত্ত, প্রফেসর জাহেদা বেগম, সহযোগী অধ্যাপক আবুল হাসনাত মোহাম্মদ মোহসীন, প্রবীর বিশ্বাস, সুমেন বড়ুয়া, সাবেক জেলা রোভার কমিশনার মো. কামাল উদ্দিন ও কলেজের প্রধান সহকারী মো. ফারুক হোসেন প্রমুখ।

এ অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী সংবর্ধিত প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর মো. বলেন, ‘আজ আমি নিজেকে সার্থক মনে করি। একজন আদর্শ শিক্ষক হিসেবে আমার সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ আমাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন। তাদের প্রতি আমার ভালোবাসা কখনও শোধ করা সম্ভব নয়। আমি সবসময় ছেয়েছি তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ আমাকে সহযোগিতা করেছে। আজ তারা আমাকে আদর্শ মানুষ হিসেবে পরিচয় দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজিত শিক্ষক পরিষদ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ।’ পরিশেষে তিনি ছাত্র-ছাত্রীদেরকে সুশিক্ষা অর্জন করে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে অধ্যক্ষকে ফুলের শুভেচ্ছা জানায় বোয়ালখালী প্রেস ক্লাব, কানুনগোপাড়া ব্যবসায়ী সমিতি, কলেজ কর্মচারীরা, রোভার স্কাউট ও রেড-ক্রিসেন্টের সদস্যরা।