শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

হামের টিকা না দেওয়ার কারণ খতিয়ে দেখা হবে : তথ্য উপদেষ্টা

Homeজাতীয়হামের টিকা না দেওয়ার কারণ খতিয়ে দেখা হবে : তথ্য উপদেষ্টা

হামের টিকা প্রদান না করার ঘটনার পেছনের কারণ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শিশুদের ক্ষতি করার কোনো উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, “শিশু মৃত্যুর মতো কোনো খারাপ উদ্দেশ্য সরকারের ছিল না বলেই আমি মনে করি। তবে কেন টিকা দেওয়া হয়নি, সেটি খতিয়ে দেখা জরুরি।” তিনি আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বের করা হবে। তিনি জানান, সরকারের টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু ইতোমধ্যে টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। অল্প সময়ের মধ্যেই শতভাগ কভারেজ অর্জিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে দ্রুত কাজ শুরু হবে এবং সব নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। ইউনিয়ন পরিষদের সংখ্যা বেশি হওয়ায় ধাপে ধাপে নির্বাচন আয়োজন করতে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন দেবে কি না—এটি একটি সাধারণ প্রশ্ন হলেও এ বিষয়ে সরকারের প্রস্তুতি চলছে। চলতি বছরের শেষ দিকে নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা পরিষদ বাতিলের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি। এছাড়া, ২০২৪ সালের ৫ আগস্টের পর আটক সাংবাদিকদের বিষয়ে তিনি বলেন, কিছু ক্ষেত্রে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তবে কোনো সাংবাদিক যেন অন্যায়ভাবে কারাগারে না থাকেন, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে।