শিরোনাম
বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগনেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেআজকে স্বর্ণের বাজারদরট্রাফিক সপ্তাহ এলেও সিলেটে কমছে না যানজটআদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রীঅপবাদ, বৈষম্য ও প্রত্যাবর্তনের গল্প ওসি জসিম উদ্দিনকে ঘিরে এক পেশাদার পুলিশ কর্মকর্তার সংগ্রাম এবং পুলিশ কমিশনার শওকত আলীর বিচক্ষণ সিদ্ধান্ত-বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটনবম পে-স্কেল: চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি, বেতন-ভাতায় বড় পরিবর্তনের আভাসতিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফসিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুসহ ৭০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭

― Advertisement ―

বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ

বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে...

হাসিনার রায়ের পর ভারতকে বাংলাদেশের চিঠি: কী বলা হয়েছে?

Homeজাতীয়হাসিনার রায়ের পর ভারতকে বাংলাদেশের চিঠি: কী বলা হয়েছে?

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের পর ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার, যেখানে ভারতে অবস্থানরত এই দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালকে জুলাই হত্যাকাণ্ডের অপরাধে অপরাধী সাব্যস্ত করে দণ্ড দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া ‘অবন্ধুসুলভ আচরণ’ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে বিবেচিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “আমরা ভারত সরকারের প্রতি অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার আহ্বান জানাচ্ছি। দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটি ভারতের জন্যও একটি বাধ্যতামূলক দায়িত্ব।” বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, এর আগেও কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে এবং চিঠিও প্রেরণ করেছে। তবে ভারত এসব অনুরোধের কোনো জবাব দেয়নি।  সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা একাধিকবার জানিয়েছেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে, কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।