শিরোনাম
কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখের বেশি কৃষক: অর্থমন্ত্রীযেখানে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা—তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? খুলশীতে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ, আহত ওসি আবদুর রহিমসহ পুলিশ সদস্যরা– “” ২৭১ জনের বিরুদ্ধে মামলা, প্রশ্ন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরও কি অপরাধীরা পার পেয়ে যাবে?“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদল

― Advertisement ―

৭ দিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

Homeআন্তর্জাতিক৭ দিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে সাত দিন বন্ধ থাকার পর আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। প্রথম ইউনিট থেকে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এবং এটি চালু রাখতে দৈনিক ৮শ থেকে ৯শ টন কয়লার প্রয়োজন হবে। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে প্রথম ইউনিটের বয়লারের পাইপ ফেটে গেলে ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে ১৬ অক্টোবর সকাল ৮টা ৩৫ মিনিটে তৃতীয় ইউনিটও বন্ধ হয়ে যায়, ফলে পুরো কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রের তিনটি ইউনিটই উৎপাদন বন্ধ থাকে। কেন্দ্রে তিনটি ইউনিট রয়েছে—প্রথম ও দ্বিতীয় ইউনিট দুটি ১২৫ মেগাওয়াটের, তৃতীয় ইউনিট ২৭৫ মেগাওয়াটের। এর মধ্যে দ্বিতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে প্রায় ৫ বছর ধরে বন্ধ। প্রধান প্রকৌশলী মো. আবু বক্কার সিদ্দিক জানান, প্রথম ইউনিটের মেরামত শেষে দুপুর ১২টায় বয়লারে ফায়ারিং করা হয় এবং রোববার দুপুর থেকে প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তৃতীয় ইউনিটের মেরামত কাজ চলছে এবং দুই-তিন দিনের মধ্যে তা উৎপাদনে ফিরে আসবে।