শিরোনাম
চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে-চট্টগ্রামে লায়ন সাইফুল ইসলাম ও লায়ন জাহাঙ্গীর আলমের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিতবাংলাদেশের পর্যটন শিল্পে এক দূরদর্শী নেতৃত্ব: বিপিসি চেয়ারম্যান মো. শামীমুজ্জামানের নেতৃত্বে অগ্রযাত্রার প্রেরণাটুঙ্গিপাড়ায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত তোরণে আগুনচট্টগ্রামে দলীয় ক্লাব ভাঙচুর নিয়ে নতুন বিতর্ক ‘বাদী পক্ষকে হয়রানি করতেই পরিকল্পিত নাটক’—অভিযোগ স্থানীয়দেরজরুরি নিখোঁজ সংবাদ: ১২ বছরের শিশু মোহাম্মদ তামিমকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনাএলএনজি সরবরাহ কমায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকটবাংলাদেশে তৈরি হোন্ডা এনএক্স২০০ যাচ্ছে মেক্সিকোতেবর্ষার শেষদিকেও নৌকা তৈরির ব্যস্ততাপুরো আগস্টের আবহাওয়া কেমন থাকবে, জানাল বিডব্লিউওটি

― Advertisement ―

চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে-

চট্টগ্রাম, ২ আগস্ট ২০২৬: চট্টগ্রাম নাগরিক ফোরামের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার...

অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের মৃত্যুতে চট্টগ্রাম নাগরিক ফোরামের শোক প্রকাশ

Homeচট্টগ্রামঅধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের মৃত্যুতে চট্টগ্রাম নাগরিক ফোরামের শোক প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের ইন্তেকালে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম নাগরিক ফোরাম। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও ফোরামের মহাসচিব কামাল উদ্দিন। এক শোকবার্তায় ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ছিলেন চট্টগ্রামের উচ্চশিক্ষা ক্ষেত্রের এক উজ্জ্বল নক্ষত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি শিক্ষার মান উন্নয়ন ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়েছেন। পরবর্তীতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ফোরামের মহাসচিব কামাল উদ্দিন বলেন, তাঁর মৃত্যুতে চট্টগ্রাম তথা দেশের শিক্ষা ও ব্যাংকিং খাত একজন অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ ব্যক্তিত্বকে হারালো। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। চট্টগ্রাম নাগরিক ফোরামের সকল সদস্য মরহুমের আত্মার শান্তি কামনা করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।