শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল’

Homeখেলাধুলা‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল’

বিসিবির নির্বাচন শেষে আবারও আলোচনায় তামিম ইকবাল। নির্বাচন বয়কট করা ক্লাবগুলো আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তামিম জানান, নির্বাচন স্বচ্ছ হয়নি। একইসঙ্গে মন্তব্য করেন, বিসিবি নির্বাচনকে কোনো নির্বাচনই মনে করেন না তিনি। বুধবার (০৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল। ছোট একটা পয়েন্ট ধরে দিতে চাই, যাচাই করে নিবেন। আমি যখন ই-ভোটিংয়ের জন্য অ্যাপ্লাই করি, বিভিন্ন মিডিয়ায় দেখলাম আমি ভোট দিয়েছি। এখানে ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। এটা দেখে ফেসবুকে স্ট্যাটাস দেই এবং ইসিকে ই-মেইল দেই। ওদের রিপ্লাই এসেছে কাল, আমার কোনো ই-ভোট কাস্টিং হয়নি।’ ক্লাব সংগঠকদের কেউ যেন ভবিষ্যতে নিজেদের অবস্থান বদলে না ফেলেন সেই আহবান জানান তামিম। বলেন, ‘সমঝোতার সঙ্গে আমরা একমত ছিলাম না বলেই বের হয়ে এসেছি। উনারা যেটা সঠিক মনে করেছেন, সেটাই সিদ্ধান্ত নিয়েছেন। এটা নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই। কিন্তু আজকে আপনারা যে স্টেটমেন্ট দিচ্ছেন, এই স্টেটমেন্টটাই রাখবেন। ভবিষ্যতে যদি কোনো কিছু হয়, স্টেটমেন্ট বদলে ফেলে আমাদের সঙ্গে এসে বসে যাবেন না।’ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন জানিয়ে তামিম আরও বলেন, ‘আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম, আমি যদি ব্যক্তিগতভাবে দাঁড়াতাম, তারপরও আমি সহজেই পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। কারণ, আমি এটা বিশ্বাস করি, আমরা সবাই ক্রিকেটের স্বার্থে আছি।’