শিরোনাম
বিশ্বমঞ্চে রাঙ্গুনিয়ার সুস্ময়ের জয়জয়কার: অ্যালোহা গ্র্যান্ড চ্যাম্পিয়ন থেকে আন্তর্জাতিক অলিম্পিয়াডে মেডেল জয়তিনযুগের সাংবাদিকতা,কলমে আগুন, কথায় বিদ্যুৎ: আমি এক হাজার টকশোর যোদ্ধা”ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানাআসামী গ্রেফতারের পর তদন্তকর্মকর্তাকে সুজন গ্রুপের হুমকি চট্টগ্রাম টাইগারপাস রেলওয়ে কলোনীতে সাংবাদিক ও পরিবারের ওপর সশস্ত্র হামলা, হত্যার হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগআলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিনরয়েল রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে যা বললেন মামুনুল হকটানা দুই দফা কমে স্বর্ণের ভরি এখন ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকাদেশে খাদ্যশস্যের সরকারি মজুত ২০ লাখ ৬০ হাজার টন অতিক্রম“চেইন অব কমান্ড ভেঙে কে দিল নির্দেশ? নাঈম হাসান ইস্যুকে ঘিরে পুলিশের অভ্যন্তরীণ সমন্বয়, এসআই —মনিরের ভূমিকা ও বিতর্কিত তথ্যপ্রবাহ নিয়ে অনুসন্ধান” মিডিয়া ট্রায়াল নয়, তদন্তই হোক সত্য উদঘাটনের একমাত্র পথ–“কর্ণফুলী গ্যাসে সেবার নতুন প্রত্যাশা: গ্রাহক ভোগান্তি, প্রশাসনিক জটিলতা ও সমাধানের পথ খুঁজতে অংশীজনদের খোলামেলা মতবিনিময়-

― Advertisement ―

বিশ্বমঞ্চে রাঙ্গুনিয়ার সুস্ময়ের জয়জয়কার: অ্যালোহা গ্র্যান্ড চ্যাম্পিয়ন থেকে আন্তর্জাতিক অলিম্পিয়াডে মেডেল জয়

আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যের মাধ্যমে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি গ্রামের কৃতি শিক্ষার্থী সুস্ময় বড়ুয়া সপ্ত। গণিত ও...

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

Homeখেলাধুলাআর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে অভিশাপ কেটেছে আর্জেন্টিনার। ইতিহাস বলে, চ্যাম্পিয়ন হওয়ার পরের বিশ্বকাপে প্রথম ম্যাচে বরাবরই পরাজিত থাকে দলটি। তবে ২০২৬ বিশ্বকাপে সেই ইতিহাস মুছে ফেললেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে আর্জেন্টিনা। ইতিহাস অনুযায়ী, চ্যাম্পিয়ন হওয়ার পরের বিশ্বকাপে গেলেই প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ে আর্জেন্টিনা। এর আগে যতবারই দলটি বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পরের আসরে পা রেখেছে, ততবারই প্রথম ম্যাচে অঘটনের শিকার হয়েছে। ১৯৭৮ সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। চার বছর পর ১৯৮২ সালে শিরোপা ধরে রাখার মিশনে যায় আর্জেন্টিনা। কিন্তু উদ্বোধনী ম্যাচেই বেলজিয়ামের কাছে ১-০ গোলে পরাজিত হয়।  এরপর ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে দ্বিতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। পরের আসরেও (১৯৯০ ফিফা বিশ্বকাপ) প্রথম ম্যাচেই ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারে আলবিসেলেস্তেরা। এমনকি ২০২২ সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার যাত্রার প্রথম ম্যাচে সৌদির কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। কিন্তু এবার আর তেমনটি হয়নি।  দীর্ঘদিনের অভিশাপ কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল গতবারের চ্যাম্পিয়নরা। এর মধ্য দিয়ে পুরোনো বিব্রতকর ইতিহাস মুছে ফেলল লিওনেল মেসি বাহিনী।