শিরোনাম
“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

― Advertisement ―

“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-

মো. কামাল উদ্দিনঃ চট্টগ্রামের মানুষ বহু ঘটনা দেখেছে। রাজনৈতিক অস্থিরতা দেখেছে, অপরাধের উত্থান-পতন দেখেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যও দেখেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যা...

**আশুলিয়ার কম্পন ছিল নরসিংদীর ভূমিকম্পের আফটারশক : গবেষণা কেন্দ্র**

Homeজাতীয়**আশুলিয়ার কম্পন ছিল নরসিংদীর ভূমিকম্পের আফটারশক : গবেষণা কেন্দ্র**

আশুলিয়ার বাইপাইলে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে, যা নরসিংদীর মাধবদীতে শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের আফটারশক বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানান, কম্পনের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে এবং এটি শুক্রবারের ভূমিকম্পের স্বাভাবিক পরাঘাত। তাঁর ভাষায়, “আফটারশক মূল ভূমিকম্প থেকে ১০–২০ কিলোমিটার দূরেও হতে পারে।” তিনি আরও সতর্ক করে বলেন, “গত ১০০ বছরে ঢাকায় এমন ভূমিকম্প হয়নি। আমরা বড় ঝুঁকির মধ্যে আছি।” এর আগে, শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র কম্পন অনুভূত হয়। এতে দুই শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে—ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন। আহত হয়েছেন কয়েকশ মানুষ। ভূমিকম্পের পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাংলাদেশ ও ভারতের বহু জেলা এই কম্পন টের পায়। দেশজুড়ে সম্ভাব্য ঝুঁকি নিরূপণে আবহাওয়া অধিদপ্তর দেশকে তিনটি ভূমিকম্প–ঝুঁকির জোনে ভাগ করেছে। জোন–১ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, জোন–২ মাঝারি ঝুঁকিপূর্ণ এবং জোন–৩ তুলনামূলক কম ঝুঁকিপ্রবণ। মানচিত্র অনুযায়ী সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯ জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর অংশবিশেষ, পুরো কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি ও রাঙামাটির কিছু এলাকা জোন–১-এর অন্তর্ভুক্ত। আর জোন–৩-এ থাকা খুলনা, যশোর, বরিশাল ও পটুয়াখালীতে ঝুঁকি তুলনামূলক কম।