শিরোনাম
তোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন : আইনমন্ত্রীঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে

― Advertisement ―

তোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃ

-মো.কামাল উদ্দিন বাংলাদেশের ইতিহাস এমন এক প্রবাহ, যেখানে ব্যক্তি, রাষ্ট্র, যুদ্ধ, সংগ্রাম এবং রাজনৈতিক মতাদর্শ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ইতিহাসে কিছু অধ্যায় আছে...

ঈদে আসছে শাকিবের ‘রকস্টার’, যা বলছে প্রযোজনা প্রতিষ্ঠান

Homeবিনোদনঈদে আসছে শাকিবের ‘রকস্টার’, যা বলছে প্রযোজনা প্রতিষ্ঠান

মিডিয়াকম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডুর প্রযোজনা প্রতিষ্ঠান ‘সান মোশন পিকচার্স লিমিটেড’ মানসম্মত চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘রকস্টার’। চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং পান্থ কানাইসহ একঝাঁক গুণী শিল্পী । সংগীত আয়োজনে রয়েছেন আহমেদ হাসান সানি, জাহিদ নিরব ও পান্থ কানাইয়ের মতো জনপ্রিয় তারকারা। পর্দার আড়ালে কাজ করেছেন দেশের খ্যাতনামা কুশলীগণ এবং একঝাঁক উদ্যমী তরুণ প্রাণ। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে চলচ্চিত্রটিকে একটি বৈশ্বিক মান দেওয়ার চেষ্টা করা হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আজমান রুশো এবং নির্মাণের দায়িত্বে রয়েছে ‘পিনহুইল ফিল্মস’ ।  মিডিয়াকম লিমিটেডের পরিচালক (মিডিয়া বায়িং) জানান, বর্তমান সময়ে দেশীয় চলচ্চিত্র শিল্প যখন নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমরা বড় পরিসরে এই ঝুঁকি গ্রহণ করেছি। আমাদের বিশ্বাস, আপনাদের প্রচারমাধ্যমের আন্তরিক সহযোগিতা পেলে এই চলচ্চিত্রটি শুধু ব্যবসায়িক সাফল্যই পাবে না, বরং বাংলা চলচ্চিত্রের অগ্রযাত্রায় এক নতুন মাত্রা যোগ করবে।