শিরোনাম
তোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন : আইনমন্ত্রীঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে

― Advertisement ―

তোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃ

-মো.কামাল উদ্দিন বাংলাদেশের ইতিহাস এমন এক প্রবাহ, যেখানে ব্যক্তি, রাষ্ট্র, যুদ্ধ, সংগ্রাম এবং রাজনৈতিক মতাদর্শ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ইতিহাসে কিছু অধ্যায় আছে...

ঈদে টানা ১০ দিনের ছুটির সুযোগ

Homeজাতীয়ঈদে টানা ১০ দিনের ছুটির সুযোগ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য তৈরি হয়েছে টানা ১০ দিনের ছুটি উপভোগের সুযোগ। তবে এর জন্য অতিরিক্ত এক-দু’দিন নৈমিত্তিক ছুটি নিতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালের জন্য ঈদুল ফিতরের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে মোট পাঁচ দিন। সে অনুযায়ী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি রয়েছে। ফলে কেউ যদি ১৮ মার্চ (বুধবার) একদিনের ছুটি নিতে পারেন, তাহলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগ করা সম্ভব হবে। এরপর রয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, যা সরকারি ছুটি। ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি মিলিয়ে যাবে। যদি কেউ ঈদের পর ২৪ ও ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নেন, তাহলে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা যাবে। ফলে যথাযথ পরিকল্পনা করলে এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা পরিবার-পরিজনের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ পাবেন।