শিরোনাম
তোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন : আইনমন্ত্রীঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে

― Advertisement ―

তোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃ

-মো.কামাল উদ্দিন বাংলাদেশের ইতিহাস এমন এক প্রবাহ, যেখানে ব্যক্তি, রাষ্ট্র, যুদ্ধ, সংগ্রাম এবং রাজনৈতিক মতাদর্শ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ইতিহাসে কিছু অধ্যায় আছে...

ওসির নির্দেশনায় এসআই আজিজুর রহমানের সাহসী অভিযানে সফলতা

Homeচট্টগ্রামওসির নির্দেশনায় এসআই আজিজুর রহমানের সাহসী অভিযানে সফলতা

বাঁশখালী প্রতিনিদি।

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার, সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার হাড্ডি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ। জানা যায়, বাঁশখালী থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক এর দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন থানার চৌকস কর্মকর্তা এসআই আজিজুর রহমান। অভিযানের সময় এসআই আজিজুর রহমানের সাহসিকতা, দক্ষতা ও কৌশলী তৎপরতায় মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩০) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেনের পিতা আবুল হোসেন ও মাতা নুর নাহার ঠিকানা,পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা । পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একটি সি আর মামলায় আদালত ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন দেলোয়ার হোসেন। তবে বাঁশখালী থানার ওসি মোহাম্মদ রবিউল হকের কঠোর নির্দেশনা ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে চলমান অভিযানে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। স্থানীয়দের মতে, অপরাধ দমনে বাঁশখালী থানার ধারাবাহিক অভিযান ও সাহসী ভূমিকা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। বিশেষ করে এসআই আজিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানের প্রশংসা করেছেন অনেকে। বাঁশখালী থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।