শিরোনাম
চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে-চট্টগ্রামে লায়ন সাইফুল ইসলাম ও লায়ন জাহাঙ্গীর আলমের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিতবাংলাদেশের পর্যটন শিল্পে এক দূরদর্শী নেতৃত্ব: বিপিসি চেয়ারম্যান মো. শামীমুজ্জামানের নেতৃত্বে অগ্রযাত্রার প্রেরণাটুঙ্গিপাড়ায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত তোরণে আগুনচট্টগ্রামে দলীয় ক্লাব ভাঙচুর নিয়ে নতুন বিতর্ক ‘বাদী পক্ষকে হয়রানি করতেই পরিকল্পিত নাটক’—অভিযোগ স্থানীয়দেরজরুরি নিখোঁজ সংবাদ: ১২ বছরের শিশু মোহাম্মদ তামিমকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনাএলএনজি সরবরাহ কমায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকটবাংলাদেশে তৈরি হোন্ডা এনএক্স২০০ যাচ্ছে মেক্সিকোতেবর্ষার শেষদিকেও নৌকা তৈরির ব্যস্ততাপুরো আগস্টের আবহাওয়া কেমন থাকবে, জানাল বিডব্লিউওটি

― Advertisement ―

চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে-

চট্টগ্রাম, ২ আগস্ট ২০২৬: চট্টগ্রাম নাগরিক ফোরামের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার...

কোতোয়ালি থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন করেন সিএমপি কমিশনার

Homeচট্টগ্রামকোতোয়ালি থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন করেন সিএমপি কমিশনার

আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় কোতোয়ালি থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়। উদ্বোধনকালে কমিশনার মহোদয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন—“এই নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে এলাকার জনগণ আরও দ্রুত, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা পাবেন। পাথরঘাটা একটি ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকা। নতুন ভবন থেকে পুলিশ সদস্যরা আরও ভালো পরিবেশে দায়িত্ব পালন করতে পারবেন এবং নাগরিকরা সহজে সেবা পাবেন। পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতাই আইন-শৃঙ্খলা রক্ষার মূল শক্তি। জনগণ হবে পুলিশের শক্তি, আর পুলিশ হবে জনগণের ভরসা।” এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (স্টেট অ্যান্ড বিল্ডিং) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ আলমগীর হোসেন সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, সিটিজেনস ফোরামের নেতৃত্ববৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।