
এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, সত্য ও ন্যায়ের পথে থেকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করতে হয়। সবাইকে জবাবদিহি করতে হবে। এক কাপড়ে যারা বসে আছেন, সংসার ত্যাগের মাধ্যমে তাদের ত্যাগ, লোভ, হিংসা, বিদ্বেষ নেই। তারাই সৃষ্টিকর্তার সাথে আপনাদের সংযুক্ত করিয়ে দেন। তাদেরকে সর্বো”চ সম্মান করা আপনাদের কর্তব্য। তাদের কাজ হলো সৃষ্টিকর্তার সাথে আপনাদের সম্পর্ক ¯স্থাপন করে দেয়া। সত্য ও ন্যায়ের পথ ধারণ করে জীবন গঠন করেন। এক সময় সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এ দুনিয়াটা ক্ষণস্থায়ী, ক্ষমতা, অর্থ, স্ত্রী, পুত্র কেউ কাজে আসবে না। কাজে আসবে আপনার কর্ম। তখন আপনার কর্মই আপনাকে সৃষ্টিকর্তার নিকট মুখোমুখি করবে। বিপদে পড়লে আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করি। সত্য ও ন্যায়ের পথে থাকেন, সত্যকে ধারণ করেন। ধর্মের যে মূলমন্ত্র আছে তা ধারণ করে জীবন ধারণ করার আহ্বান জানান। দীর্ঘ ১৫ বছর পরে মুক্ত পরিবেশে আমাদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে। বিগত দিনগুলোতে খোলা মন নিয়ে এভাবে আমরা একত্রিত হতে পারি নাই। একে অপরের সাথে কথা বলতে পারি নাই। অস্বস্তিকর পরিবেশে জীবন ধারণ করতে হয়েছে। মনুষ্যত্ব আমাদের মাঝ থেকে লোপ পেয়েছে। এক সময় আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলমান একে অন্যের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এ জিনিসটা এখন সমাজে অনুপস্থি’ত। সমাজটাকে সঠিক পথে নিয়ে আসার জন্য সবাইকে নিজ নিজ অবন থেকে কাজ করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার রয়েছে। গতকাল শুক্রবার ২৬ ডিসেম্বর সকালে ঐতিহ্যবাহী ফতেনগর পূর্ব সুনতি বিহার অধ্যক্ষ, ভিক্ষু পরিষদের সহ-সভাপতি আবাল্য ব্রহ্মাচারী সোমানন্দ মহাথেরো’র অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠান জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা শেষে কীর্তন সহকারে রথ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ফতেহনগর মহাবোধি চত্বরে সংঘদান ও আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মহামান্য সংঘরাজ ধর্মপ্রিয় মহাথেরো, প্রধান অতিথি ছিলেন এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, প্রধান আলোচক ছিলেন ওমর ফারুক,
প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন ড. সংঘপ্রিয় মহাথেরো, অধ্যক্ষ ড. সুব্রত বডুয়া, চন্দনাইশ বৌদ্ধ পরিষদের সভাপতি অশোক বড়ুয়া, মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ ডা. অসীম বডুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বডুয়া, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আখতার আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, আইনুল কবির, বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরো, কার্যকরী সভাপতি এইচ শীলজ্যোতি থেরো,
প্রধান সমন্বয়কারী বৌদ্ধ নেতা প্রকৌশলী সীমান্ত বডুয়া, সাধারণ সম্পাদক ,সংগীত শিল্পী তাপস বডুয়া, শিক্ষক প্রমোদ রঞ্জন বডুয়া,সুমন বড়ুয়া বাপ্পি ,। ধর্মদেশক ছিলেন ভদন্ত তিলোকাবংশ মহাথেরো, আর্শীবাদক ছিলেন রত্নপ্রিয় মহাথেরো, উদ্বোধক ছিলেন বসুমিত্র মহাস্হবির, মহাথেরো, সকালে সংঘ দান অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন, জ্যোতিসেন মহাথেরো, আশীর্বাদক্রমে দেবমিত্র মহাথেরো, সুমঙ্গল মহাথেরো, , প্রিয়দর্শী মহাথেরো, শীলানন্দ মহাথেরো বিভিন্ন পর্যায়ের সাড়ে ৩‘শ ভিক্ষুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।