শিরোনাম
“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

― Advertisement ―

“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-

মো. কামাল উদ্দিনঃ চট্টগ্রামের মানুষ বহু ঘটনা দেখেছে। রাজনৈতিক অস্থিরতা দেখেছে, অপরাধের উত্থান-পতন দেখেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যও দেখেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যা...

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

Homeচট্টগ্রামচট্টগ্রামের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার অধিকারী এই কর্মকর্তা ইতোপূর্বে রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনের বিভিন্ন সময়ের দায়িত্ব পালন, সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক ব্যবস্থাপনায় দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি তাঁকে একজন দক্ষ আমলা হিসেবে পরিচিত করেছে। দায়িত্বভার গ্রহণের প্রাক্কালে নবাগত জেলা প্রশাসক সাংবাদিক ও উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, চট্টগ্রামের মতো একটি বাণিজ্যিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ জেলার উন্নয়নকে আরও গতিশীল ও জনমুখী করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠা তাঁর অগ্রাধিকারগুলোর অন্যতম উল্লেখ করে তিনি প্রশাসনের গতি ও স্বচ্ছতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের সামগ্রিক প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে সব দপ্তরের সমন্বিত কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তিনি সকল শ্রেণী–পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন। জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামবাসীর সহযোগিতায় একটি উন্নত, নিরাপদ ও মানবিক জেলার লক্ষ্যে তাঁর দায়িত্ব পালনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।