
আজ ৩০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ রোজ রবিবার জেলা প্রশাসন,চট্টগ্রাম এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রাম যৌথ উদ্যোগে জনাব জান্নাতুল ফেরদাউস, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট 'র নেতৃত্বে মেসার্স সাধু মিষ্টান্ন ভাণ্ডার এণ্ড নোবেলটি রেস্টুরেন্ট, লালদীঘি,চট্টগ্রাম এবং আদি সাধু মিষ্টি ভাণ্ডার,কোতোয়ালি, চট্টগ্রামে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়। এসময় মেসার্স সাধু মিষ্টান্ন ভাণ্ডার এণ্ড নোবেলটি রেস্টুরেন্টে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়; লেবেলিং প্রবিধানমালা লংঘন, যত্রতত্র খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ, বালাইনাশক ব্যবস্থা না থাকা (মাছি,
তেলাপোকা, ইঁদুরের উপস্থিতি) নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী এক লক্ষ টাকা (১,০০০০০/-) জরিমানা আরোপ

ও তাৎক্ষণিক আদায় করা হয়। তাছাড়া আদি সাধু মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়; লেবেলিং প্রবিধানমালা লংঘন, অনিবন্ধিত উপায়ে খাদ্য দ্রব্য বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী বিশ হাজার টাকা (২০,০০০/-) জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। উক্ত কার্যক্রমে জনাব মোহাম্মদ ফারহান

ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রাম; সহায়ক কর্মচারীবৃন্দ; জনাব ইয়াছিনুল হক চৌধুরী, স্যানিটারী ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটিকরপোরেশন এবং সিএমপি, চট্টগ্রাম এর একটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।