রতন বড়ুয়া, চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানাধীন ৫নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। ২৪ ফেব্রুয়ারী বিকেল আনুমানিক ৫টা হইতে সোয়া ৬টা পর্যন্ত কাপ্তাই সড়ক সংলগ্ন ধুপ-পোল এলাকায় শাপলা কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মোহরা ৫নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি জানে আলম জিকু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত প্রার্থী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ আসনে নবনির্বাচিত মাননীয় সংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহ। এতো সুন্দর আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার জন্য প্রথমে ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি জানে আলম জিকু'র প্রতি প্রসংশা মূলক বক্তব্য রাখেন মাননীয় সংসদ। এছাড়া গত ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করেছেন! তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইফতার মাহফিলে উপস্থিত সকল নেতাকর্মীদের নাম উল্লেখ করার পাশা-পাশি এলাকার সর্বসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম কাদেরী, সহ সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিল নাজিম উদ্দীন আহমেদ, মহানগর বিএনপির সম্মানিত সিনিয়র সদস্য ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আযম। এছাড়া জাতীয়তাবাদী শ্রমিকদলের নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ ইদ্রীস মিয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের বক্তব্য রাখেন। এতে আরও যারা উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা দিদার আলম, হীরামন, শহিদুল ইসলাম, মোঃ লিটন, কাজী মোঃ সুজন, মোঃ জসিমউদদীন, খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জমির আহমদ মানিক ও জাহাঙ্গীর আলম বাবলু।