শিরোনাম
তোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন : আইনমন্ত্রীঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে

― Advertisement ―

তোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃ

-মো.কামাল উদ্দিন বাংলাদেশের ইতিহাস এমন এক প্রবাহ, যেখানে ব্যক্তি, রাষ্ট্র, যুদ্ধ, সংগ্রাম এবং রাজনৈতিক মতাদর্শ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ইতিহাসে কিছু অধ্যায় আছে...

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

Homeচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ‘সর্বজনীন ছাত্র ঐক্য পরিষদ’ প্যানেলের দুই প্রার্থী। তারা হলেন ভিপি পদপ্রার্থী সাঈদ মো. রেদোয়ান ও দপ্তর সম্পাদক পদপ্রার্থী সাখাওয়াত হোসাইন সালমান। ছাত্রদলের প্যানেলের প্রতি সমর্থন জানিয়ে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ান। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে চাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে দুই প্রার্থী জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক ও আত্মিক বন্ধন রয়েছে। সংগঠনের আদর্শ ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না। রেদোয়ান ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়ের প্রতি এবং সালমান দপ্তর সম্পাদক পদে মনোনীত তৌহিদুল ইসলামের প্রতি পূর্ণ সমর্থন জানান। তারা বলেন, এটি কোনো রাজনৈতিক চাপের কারণে নয়; বরং দলের প্রতি দায়বদ্ধতা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দুই প্রার্থী তাদের সহপাঠী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কালবেলায় সংবাদ প্রকাশ / সেই রাশিদার চিকিৎসার দায়িত্ব নিল খুলনা মেডিকেল গত ২৫ সেপ্টেম্বর সর্বজনীন ছাত্র ঐক্য পরিষদ প্যানেলের ১৩ সদস্যের নাম ঘোষণা করা হয়। ওই প্যানেল থেকে রেদোয়ান ভিপি পদে এবং সালমান দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। এদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সংসদে ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ প্রার্থী। অন্যদিকে ১৪টি হলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন। প্রতিটি হলে ১৪টি করে পদ রয়েছে। নির্বাচনে মোট ভোটাধিকার প্রয়োগ করবেন ২৭ হাজার ৫১৮ শিক্ষার্থী। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগপর্যন্ত সব ধরনের নির্বাচনী প্রচারণা করা যাবে। অর্থাৎ প্রার্থীরা ১৪ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।