শিরোনাম
তোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন : আইনমন্ত্রীঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে

― Advertisement ―

তোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃ

-মো.কামাল উদ্দিন বাংলাদেশের ইতিহাস এমন এক প্রবাহ, যেখানে ব্যক্তি, রাষ্ট্র, যুদ্ধ, সংগ্রাম এবং রাজনৈতিক মতাদর্শ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ইতিহাসে কিছু অধ্যায় আছে...

জুলাই সনদ ও গণভোটের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদের

Homeরাজনীতিজুলাই সনদ ও গণভোটের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদের

বর্তমান সরকারের কাছে জুলাই সনদ ও গণভোটসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে, প্রয়োজন হলে রাজপথে নামার প্রস্তুতির কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। নাহিদ ইসলাম বলেন, কেবল সংসদের ভেতরে সীমাবদ্ধ থাকলে হবে না, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণআন্দোলনের মাধ্যমেই সরকারকে জুলাই সনদ, গণভোট এবং শ্রমিকদের অধিকারসংক্রান্ত সব দাবি বাস্তবায়নে বাধ্য করা হবে। তিনি অভিযোগ করেন, জনগণের অধিকার আদায়ের যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা বাস্তবায়ন না করে ভঙ্গ করেছে। এ ধরনের প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি শুভ নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ত্যাগের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছিল, সেখানে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। বিরোধীদলীয় এই নেতা বলেন, রাজনীতি, অর্থনীতি ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে শ্রমিক, ছাত্র ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্য ও সমঝোতা প্রয়োজন ছিল, কিন্তু সরকার সেই পরিবেশ নষ্ট করেছে।সমাবেশে নাহিদ ইসলাম শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।