শিরোনাম
বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগনেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেআজকে স্বর্ণের বাজারদরট্রাফিক সপ্তাহ এলেও সিলেটে কমছে না যানজটআদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রীঅপবাদ, বৈষম্য ও প্রত্যাবর্তনের গল্প ওসি জসিম উদ্দিনকে ঘিরে এক পেশাদার পুলিশ কর্মকর্তার সংগ্রাম এবং পুলিশ কমিশনার শওকত আলীর বিচক্ষণ সিদ্ধান্ত-বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটনবম পে-স্কেল: চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি, বেতন-ভাতায় বড় পরিবর্তনের আভাসতিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফসিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুসহ ৭০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭

― Advertisement ―

বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ

বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে...

**টাঙ্গাইল-৩ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন**

Homeআন্তর্জাতিক**টাঙ্গাইল-৩ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন**

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওবায়দুল হককে পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খানের সমর্থকরা। আজ মঙ্গলবার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের হামিদপুর থেকে দেউলাবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে ঘাটাইলের হামিদপুর, কদমতলী, মোগলপাড়া, কালিদাসপাড়া, হরিপুর, গুণগ্রাম, ঘাটাইল, বানিয়াপাড়া, পোড়াবাড়ি, পাকুটিয়া ও দেউলাবাড়ি এলাকায় নেতা-কর্মীরা ‘বয়কট বয়কট, বহিরাগত বয়কট’ এবং ‘বহিরাগতের ঠিকানা, ঘাটাইলে হবে না’ ইত্যাদি স্লোগান দেন। স্থানীয় নেতারা ট্রাকে দাঁড়িয়ে বিভিন্ন স্থানে বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় বিএনপি তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা করে নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হককে মনোনয়ন দিয়েছে। তারা বলছেন, তিনি বাসাইলের বাসিন্দা হওয়ায় ঘাটাইলের তৃণমূল নেতা-কর্মীরা তাকে প্রত্যাখ্যান করেছে। তাই তারা লুৎফর রহমান খানের মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন। ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, “ওবায়দুল হকের ঘাটাইলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তিনি বহিরাগত। আমরা চাই, মনোনয়ন দেওয়া হোক লুৎফর রহমান খান বা ঘাটাইলের স্থানীয় কাউকে।” মানববন্ধনে বক্তৃতা দেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক, সাবেক যুববিষয়ক সম্পাদক কামরুজ্জামান ভূঞা, পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক আহ্বায়ক খুররম মাসুদ, সাবেক সদস্যসচিব মোস্তাক আহমেদ, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম ভূঞা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল হক বলেন, “ঘাটাইলের সব স্তরের নেতা-কর্মী এবং সাধারণ জনগণের সমর্থন আমার প্রতি রয়েছে। কিছু মানুষ সিন্ডিকেট করে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসব করছে।”