শিরোনাম
বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগনেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেআজকে স্বর্ণের বাজারদরট্রাফিক সপ্তাহ এলেও সিলেটে কমছে না যানজটআদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রীঅপবাদ, বৈষম্য ও প্রত্যাবর্তনের গল্প ওসি জসিম উদ্দিনকে ঘিরে এক পেশাদার পুলিশ কর্মকর্তার সংগ্রাম এবং পুলিশ কমিশনার শওকত আলীর বিচক্ষণ সিদ্ধান্ত-বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটনবম পে-স্কেল: চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি, বেতন-ভাতায় বড় পরিবর্তনের আভাসতিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফসিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুসহ ৭০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭

― Advertisement ―

বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ

বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে...

ডাকসু নেত্রী রাফির বাড়িতে ককটেল বিস্ফোরণ ও আগুন ধরানোর চেষ্টা

Homeআন্তর্জাতিকডাকসু নেত্রী রাফির বাড়িতে ককটেল বিস্ফোরণ ও আগুন ধরানোর চেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচিত স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফির বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা পরিবারে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটে বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায়। অজ্ঞাত হামলাকারীরা বাসার গেটে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছড়িয়ে আগুন ধরানোর চেষ্টা করেন। ভুক্তভোগী উম্মা উসওয়াতুন রাফির ভাই খন্দকার জুলকারনাইন রাদ কালবেলাকে বলেন, “ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দাখিল করা হয়েছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।” কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অজ্ঞাতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।