শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

**নতুন পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ্টা**

Homeজাতীয়**নতুন পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ্টা**

নতুন পে স্কেল ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকারই নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ ও অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ড. সালেহউদ্দিন বলেন, “ট্যাক্স সংক্রান্ত আমরা একটি কমিটি গঠন করেছি, যেখানে স্বাধীন কিছু অর্থনীতিবিদ রয়েছেন। তারা কিছু সুপারিশ দেবেন। পে কমিশনের বিষয়ে আমরা এখন কোনো মন্তব্য করতে পারি না। এটি পরবর্তী সরকারের বিবেচনায় আসবে। আমরা ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছি।” আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সঙ্গে চলমান ঋণচুক্তি নিয়ে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে ৬ষ্ঠ কিস্তির অর্থ পাওয়া যাবে না। পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আইএমএফ তাদের কার্যক্রম ও পরিকল্পনা পর্যালোচনা করে কিস্তি ছাড়বে। প্রয়োজনীয় সব তথ্য ও প্রস্তাব পরবর্তী সরকারের কাছে হস্তান্তর করা হবে। দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে বাসভাড়া ও পরিবহন খরচ বেড়েছে। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কাজ চলছে। সার্বিকভাবে বাজার পরিস্থিতি এখন স্থিতিশীল, চালের দামও নিয়ন্ত্রণে রয়েছে। ড. সালেহউদ্দিন জানান, কৃষি খাতের চাহিদা মেটাতে সার ও অপরিশোধিত তেল আমদানি প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, সরকারি ক্রয় কমিটির বৈঠকে ১ লাখ ৭০ হাজার টন সার এবং ৫০ হাজার টন চাল আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে।