শিরোনাম
“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

― Advertisement ―

“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-

মো. কামাল উদ্দিনঃ চট্টগ্রামের মানুষ বহু ঘটনা দেখেছে। রাজনৈতিক অস্থিরতা দেখেছে, অপরাধের উত্থান-পতন দেখেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যও দেখেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যা...

নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

Homeজাতীয়নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সামনে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তিনি মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কমনওয়েলথের গভীর আগ্রহ বাংলাদেশকে আরও আশ্বস্ত করে। তিনি পুনরায় জানান, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিতে অটল। জবাবে কমনওয়েলথ মহাসচিব বলেন, নির্বাচনের পুরো প্রক্রিয়ায় কমনওয়েলথ সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি উল্লেখ করেন, সংগঠনটির ৫৬টি সদস্য দেশের সম্পদ, যার মধ্যে জি-৭ ও জি-২০ দেশও আছে, বাংলাদেশ পারস্পরিক শক্তিশালীকরণের জন্য এসব সুযোগ কাজে লাগাতে পারে। এ সময়ে মহাসচিব জানান, নির্বাচনের আগে কমনওয়েলথ একাধিক পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশে অবস্থানকালে তিনি প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে আরও আলোচনা হয় যুবশক্তির ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি, সামাজিক ব্যবসার প্রসার এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমাতে ‘থ্রি-জিরো’ ভিশন এগিয়ে নেওয়ার বিষয়ে।