চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের হয় এবং এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে রোববার (৯ নভেম্বর) ভোরে নগরের ষোলো শহর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন আনোয়ারুল হক ওরফে ইশান, রাজন দাশ ও সৈকত চন্দ্র ভৌমিক। তারা সবাই চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বসবাস করেন। ওসি মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ থেকে ২০ কর্মী ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে। মিছিলে অংশ নেওয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।