শিরোনাম
“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

― Advertisement ―

“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-

মো. কামাল উদ্দিনঃ চট্টগ্রামের মানুষ বহু ঘটনা দেখেছে। রাজনৈতিক অস্থিরতা দেখেছে, অপরাধের উত্থান-পতন দেখেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যও দেখেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যা...

**নোটারি পাবলিক দিয়ে বিয়ে সম্পূর্ণ অবৈধ: ফরিদপুরের ডিসি কামরুল হাসান**

Homeআন্তর্জাতিক**নোটারি পাবলিক দিয়ে বিয়ে সম্পূর্ণ অবৈধ: ফরিদপুরের ডিসি কামরুল হাসান**

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা স্পষ্টভাবে বলেছেন, নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে solemnize করা আইনগতভাবে কোনোভাবেই বৈধ নয়। নোটারি বিবাহের কোনো আইনি স্বীকৃতি নেই—এ ধরনের বিয়ে প্রতারণার শামিল এবং এটি দণ্ডনীয় অপরাধ। তিনি জানান, বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমাণ আদালতসহ সব ধরনের আইনগত পদক্ষেপ আরও জোরদার করা হবে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। ডিসি কামরুল হাসান মোল্লা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগেও কঠোরতা বজায় থাকবে। বক্তারা উল্লেখ করেন—বাল্যবিবাহ শুধু আইনি অপরাধ নয়; এটি শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষাজীবন এবং সমাজে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। এ সমস্যা রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার। বক্তব্য দেন চরভদ্রাসন থানার ওসি রজিউল্লাহ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, সাংবাদিক আব্দুস সবুর মোল্লা (কাজল), লিতাকত আলী (লাভলু) ও আব্দুস সালাম মোল্লা।