শিরোনাম
তোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন : আইনমন্ত্রীঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে

― Advertisement ―

তোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃ

-মো.কামাল উদ্দিন বাংলাদেশের ইতিহাস এমন এক প্রবাহ, যেখানে ব্যক্তি, রাষ্ট্র, যুদ্ধ, সংগ্রাম এবং রাজনৈতিক মতাদর্শ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ইতিহাসে কিছু অধ্যায় আছে...

পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

Homeজাতীয়পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান পদোন্নতিপ্রাপ্ত দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগ-এ নিজ কার্যালয়ে প্রথমবারের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি বাহিনীর প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর এই প্রথম দাপ্তরিক সফরের একটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তার কাঁধে নতুন র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া। তিনি নিজ হাতে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ও মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর কাঁধে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।