শিরোনাম
বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগনেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেআজকে স্বর্ণের বাজারদরট্রাফিক সপ্তাহ এলেও সিলেটে কমছে না যানজটআদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রীঅপবাদ, বৈষম্য ও প্রত্যাবর্তনের গল্প ওসি জসিম উদ্দিনকে ঘিরে এক পেশাদার পুলিশ কর্মকর্তার সংগ্রাম এবং পুলিশ কমিশনার শওকত আলীর বিচক্ষণ সিদ্ধান্ত-বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটনবম পে-স্কেল: চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি, বেতন-ভাতায় বড় পরিবর্তনের আভাসতিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফসিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুসহ ৭০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭

― Advertisement ―

বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ

বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে...

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ঘটলে উচ্চশিক্ষা হবে সহজতর: পররাষ্ট্র উপদেষ্টা

Homeআন্তর্জাতিকপ্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ঘটলে উচ্চশিক্ষা হবে সহজতর: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, একটি দেশের সার্বিক উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি বাজেট বরাদ্দ দেওয়া অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, “প্রাথমিক শিক্ষার মান যত উন্নত হবে, উচ্চশিক্ষা তত সহজ হবে।” প্রশাসনের সহযোগিতায় ভবিষ্যতে স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীর স্বাস্থ্য উন্নয়নেও কাজ করা হবে। শনিবার (২৫ অক্টোবর) সকালে নরসিংদীর বেলাব উপজেলার হোসেন নগর পাইলট স্কুল মাঠে মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্কুল স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তৌহিদ হোসেন আরও বলেন, “বেলাব হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় আমাদের পরিবারের সদস্যসহ স্থানীয়রা জমি দান ও বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। ভবিষ্যতেও সমাজের বিত্তবানরা এ বিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে আসবেন বলে আমি আশাবাদী।” তিনি আরও যোগ করেন, “মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্য— এই দুই ক্ষেত্রের কোনো বিকল্প নেই।” মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক সচিব মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, নরসিংদীর জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মো. মিনহাজুল হক, সাবেক এয়ার কমোডর মো. খালিদ হোসেন, সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব ও হোসেন নগর পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো. আমিনুল হক চৌধুরী প্রমুখ।