
চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের মাঝে ফ্যান বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘প্রয়াস’। গত ১৯ জুন (শুক্রবার) বিকেলে আয়োজিত এ মানবিক কার্যক্রমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি প্রশংসা কুড়িয়েছে। প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ফ্যান বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রয়াসের শুভাকাঙ্ক্ষী ডা. এ টি এম রেজাউল করিম। “প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্থার ঠিকানা” স্লোগানকে সামনে রেখে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর বোর্ড সদস্য প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। সংগঠনের সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ. এম. কামাল উদ্দিন চৌধুরী, লায়ন্স জেলার সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন সন্তোষ কুমার নন্দী এমজেএফ, চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুর আকতার জাহান, ‘মিয়া বিবি’র প্রতিষ্ঠাতা ও সফল উদ্যোক্তা সুলতানা নুরজাহান রোজী, ইনার হুইল ক্লাব অব সি-কুইনের বোর্ড সদস্য আয়েশা পারভীন বালীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রয়াসের প্রধান পরিচালক মহসীন উল কাদের, পরিচালক ও সাংবাদিক আবছার উদ্দিন অলি, আয়োজন কমিটির চেয়ারম্যান ও পরিচালক খালেদা আক্তার চৌধুরী, গ্রীণল্যান্ড সমাজকল্যাণ পরিষদের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলতাফুর রশীদ বাবু, সহ-সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক ওমর ফারুক খান আসিফ, সহ-সাধারণ সম্পাদক মো. ইসমাইল, আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাহির আসেফ, প্রচার সম্পাদক সুলতান মাহামুদ রাজীব, ক্রীড়া সম্পাদক খোরশেদ আলম, সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুল হক মিনার, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, পরিকল্পনা সম্পাদক মো. রুকুনুর জামান তাসিন, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনি, কেবিনেট সদস্য রুবায়েত রশীদ, ইয়াছিন আরাফাত লিমন, ইনতিসার ইসলাম, সাদিকুল ইসলাম, মো. সরোয়ার, হাসান ইহলান চৌধুরী ও বন্ধন সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এ টি এম রেজাউল করিম বলেন, “প্রয়াস আজ সুবিধাবঞ্চিত মানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। মানুষের কল্যাণে কাজ করার যে প্রত্যয় নিয়ে সংগঠনটি এগিয়ে চলছে, তা সত্যিই প্রশংসনীয়। ‘প্রয়াস মানুষের জন্য, প্রয়াস মানুষের কথা বলে’— এই আদর্শকে ধারণ করে সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আমি আশা করি।” বক্তারা সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান এবং মানবকল্যাণে প্রয়াসের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।