শিরোনাম
“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

― Advertisement ―

“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-

মো. কামাল উদ্দিনঃ চট্টগ্রামের মানুষ বহু ঘটনা দেখেছে। রাজনৈতিক অস্থিরতা দেখেছে, অপরাধের উত্থান-পতন দেখেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যও দেখেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যা...

**ফ্যাসিস্ট আমলে প্লটপ্রাপ্তদের জমি বাতিল হবে: শিল্প উপদেষ্টা**

Homeআন্তর্জাতিক**ফ্যাসিস্ট আমলে প্লটপ্রাপ্তদের জমি বাতিল হবে: শিল্প উপদেষ্টা**

ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক প্রভাবের কারণে বিসিক শিল্প এলাকায় যারা প্লট নিয়েছেন, তাদের প্লট বাতিল করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, “সেই সময়ে রাজনৈতিক কারণে প্লট দেওয়া হয়েছিল, কিন্তু কেউ প্রকল্প শুরু করেনি; তারা শুধু প্লট ধরে রেখেছে। এখন এই প্লট বাতিলের প্রক্রিয়া চলছে।” শনিবার (১৫ নভেম্বর) বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় বিসিক শিল্প নগরী পরিদর্শনের পরে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। উপদেষ্টা আরও উল্লেখ করেন, বিসিক শিল্প নগরীতে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান স্থাপন করবে না, তাদের প্লট অন্য নতুন উদ্যোক্তাদের দেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ইতোমধ্যে প্লট বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতির কর্মচাঞ্চল্য ধরে রাখার মূল শক্তি হল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা।” শিল্প মন্ত্রণালয় থেকে ৩৪টি বাফার (সার) গোডাউন নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে একটি বরিশালে। বরিশালের এই নির্মাণকাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে। তিনি আরও জানান, আগামীতে নির্বাচিত কর্মকর্তারা ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়টি দেখবেন। এর আগে সকালেই বরিশাল সার্কিট হাউসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এরপর তিনি বিসিক শিল্প নগরীর কয়েকটি কারখানা, বিএসটিআই এবং নতুন প্লট পরিদর্শন করেন। এ সময় বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিসিকের উপব্যবস্থাপক নজরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।