শিরোনাম
আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছেডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তিরসিংগাইরে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যুসীমান্তের ১১ জেলায় বিজিবির সঙ্গে দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যরাসন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

― Advertisement ―

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম ঘোষণা করেছে।

Homeঅর্থনীতিবাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম ঘোষণা...

বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরি স্বর্ণের দাম ৮ হাজার ৩৮৬ টাকা কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা। বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হেরফের হতে পারে। এর আগে ১৯ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়, যা ২০ অক্টোবর থেকে কার্যকর হয়। ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির দাম তখন যথাক্রমে ২ লাখ ৭ হাজার ৫০৩, ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ ও ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা ছিল। চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম ৬৭ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৮ বার বৃদ্ধি এবং ১৯ বার কমানো হয়েছে। ২০২৪ সালে দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার, যেখানে ৩৫ বার দাম বাড়ানো এবং ২৭ বার কমানো হয়। রুপার দামেরও সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৩৫ টাকা কমে ৫ হাজার ৪৭০ টাকা হয়েছে। ২১ ক্যারেট ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।