শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

**বাবা-মেয়ে একসঙ্গে এইচএসসি পাস করলেন**

Homeআন্তর্জাতিক**বাবা-মেয়ে একসঙ্গে এইচএসসি পাস করলেন**

নাটোরের লালপুরে বাবা-মেয়ে একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন। এর আগে তারা একই বর্ষে এসএসসিতেও পাশ করেছিলেন। স্থানীয়রা জানান, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান এই বছর বাঘা কাকড়ামারি কলেজ থেকে এইচএসসিতে অংশ নেন। তার মেয়ে হালিমা খাতুন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন। আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসিতে অকৃতকার্য হওয়ার পর তিনি সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়েন। দীর্ঘ ২৫ বছর পর ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে আবার এসএসসিতে অংশ নিয়ে সফল হন। এবার তিনি মেয়ের সঙ্গে একসাথে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করলেন। মেয়ে হালিমা খাতুন বলেন, “পরিবারে অভাব থাকলেও বাবার অধ্যাবসায় আমাদের অনুপ্রাণিত করেছে।”
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মন্তব্য করেন, “শিক্ষার জন্য কোনো বয়স বাধা নয়—এটি প্রমাণ করেছেন আব্দুল হান্নান। আমরা তাকে অভিনন্দন জানাই।”