শিরোনাম
চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে-চট্টগ্রামে লায়ন সাইফুল ইসলাম ও লায়ন জাহাঙ্গীর আলমের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিতবাংলাদেশের পর্যটন শিল্পে এক দূরদর্শী নেতৃত্ব: বিপিসি চেয়ারম্যান মো. শামীমুজ্জামানের নেতৃত্বে অগ্রযাত্রার প্রেরণাটুঙ্গিপাড়ায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত তোরণে আগুনচট্টগ্রামে দলীয় ক্লাব ভাঙচুর নিয়ে নতুন বিতর্ক ‘বাদী পক্ষকে হয়রানি করতেই পরিকল্পিত নাটক’—অভিযোগ স্থানীয়দেরজরুরি নিখোঁজ সংবাদ: ১২ বছরের শিশু মোহাম্মদ তামিমকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনাএলএনজি সরবরাহ কমায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকটবাংলাদেশে তৈরি হোন্ডা এনএক্স২০০ যাচ্ছে মেক্সিকোতেবর্ষার শেষদিকেও নৌকা তৈরির ব্যস্ততাপুরো আগস্টের আবহাওয়া কেমন থাকবে, জানাল বিডব্লিউওটি

― Advertisement ―

চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে-

চট্টগ্রাম, ২ আগস্ট ২০২৬: চট্টগ্রাম নাগরিক ফোরামের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার...

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

Homeরাজনীতি‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

শেখ মুজিব ভারতের দাদা বাবুদের খুশি করার জন্য বাংলাদেশের সংবিধান তৈরি করেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এই সংবিধানের কারণে হাজারো মায়ের বুক খালি হয়েছে। সেই সংবিধান সংস্কার করে আমরা নতুন করে বাংলাদেশ গড়ে তুলব। আমরা মুজিবের সংবিধানের পাহারাদার হব না। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়পুরহাট শহরের প্রধান সড়কে পদযাত্রা শেষে শহীদ ডা. আবুল কাশেম মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগামীতে স্থানীয় নির্বাচনে সবাই হাজী শরিয়তুল্লাহর মতো লাঠিয়াল বাহিনীর মতো লাঠি প্রস্তুত রাখবেন। কেউ কেন্দ্র দখল করতে এলে আপনারা সবাই মিলে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তা প্রতিহত করবেন।’ তিনি আরও বলেন, ‘জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন জনগণের প্রাণের দাবি। এ দাবি বাস্তবায়ন করতেই হবে। জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।’ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন। বিএনপির ৩১ দফাতেও সংস্কারের কথা বলা হয়েছে। কিন্তু বিএনপি এখন ক্ষমতায় গিয়ে সংবিধান সংস্কারের বিষয়ে গাদ্দারি করছে। জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে এর দায়ভার সরকারকে নিতে হবে।  দেশে মাদকের ছড়াছড়ি উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি নেতারা দিনে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেন, আর রাতে মাদক কারবারিদের কাছ থেকে চাঁদা তোলেন। তারা নতুন প্রজন্মকে মাদকের দিকে ঠেলে দিয়ে এই প্রজন্মকে ধ্বংস করছেন।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের নীল দল অনিয়মের রাজত্ব কায়েম করেছিল। এখন বিএনপিপন্থি সাদা দল তাদের রাজত্ব কায়েম করছে। আমরা আন্দোলন করে এমন পরিবর্তন চাইনি।’ তিনি অভিযোগ করে বলেন, বিএনপি সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অযোগ্য ব্যক্তিদের সভাপতির পদে বসিয়েছে। সেখানে শিক্ষক নিয়োগ-বাণিজ্য ও টেন্ডারবাজি চলছে। এনসিপি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, চিকিৎসা এবং ঘুষ-দুর্নীতিমুক্ত প্রশাসন চায়। সারজিস আলম আরও বলেন, ‘শেখ হাসিনা ২৪০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন। বছরে ৩৫ লাখ টাকা খাওয়ার বিল নিয়েছেন শেখ হাসিনা। তিনি দেশকে ধ্বংস করেছেন। শেখ হাসিনার হত্যার বিচার হবেই।’ সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন এবং জয়পুরহাট জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক গোলাম কবির।