শিরোনাম
চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে-চট্টগ্রামে লায়ন সাইফুল ইসলাম ও লায়ন জাহাঙ্গীর আলমের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিতবাংলাদেশের পর্যটন শিল্পে এক দূরদর্শী নেতৃত্ব: বিপিসি চেয়ারম্যান মো. শামীমুজ্জামানের নেতৃত্বে অগ্রযাত্রার প্রেরণাটুঙ্গিপাড়ায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত তোরণে আগুনচট্টগ্রামে দলীয় ক্লাব ভাঙচুর নিয়ে নতুন বিতর্ক ‘বাদী পক্ষকে হয়রানি করতেই পরিকল্পিত নাটক’—অভিযোগ স্থানীয়দেরজরুরি নিখোঁজ সংবাদ: ১২ বছরের শিশু মোহাম্মদ তামিমকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনাএলএনজি সরবরাহ কমায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকটবাংলাদেশে তৈরি হোন্ডা এনএক্স২০০ যাচ্ছে মেক্সিকোতেবর্ষার শেষদিকেও নৌকা তৈরির ব্যস্ততাপুরো আগস্টের আবহাওয়া কেমন থাকবে, জানাল বিডব্লিউওটি

― Advertisement ―

চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে-

চট্টগ্রাম, ২ আগস্ট ২০২৬: চট্টগ্রাম নাগরিক ফোরামের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার...

**মোহাম্মদপুরে ছাত্রদল নেতার লাশ উদ্ধার**

Homeঢাকা**মোহাম্মদপুরে ছাত্রদল নেতার লাশ উদ্ধার**

রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আহমেদ সাব্বির নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গলায় ফাঁসের চিহ্ন দেখা গেছে। আহমেদ সাব্বির মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদ জানিয়েছেন, চন্দ্রিমা মডেল টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা হিসেবে ধরা হচ্ছে। নিহতের হাতে কোনো বেঁধে রাখার চিহ্ন পাওয়া গেছে। মনে করা হচ্ছে, তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং পরে দড়ি ছিঁড়ে পড়ে যান। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Previous article
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রতিশোধমূলক রাজনীতি চাই না; আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব মামলা আছে সেগুলো তুলে নেবো। তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল আরও বলেন, জামায়াত ও কয়েকটি দল জোরাজুরি করে তাদের দাবি মাথায় চাপানোর চেষ্টা করছে; তারা পিআর-ভিত্তিক গণভোট দাবি করছে, আমরা তা মনে করি না এবং মেনে নেবো না। আওয়ামী লীগের ডাকা লকডাউন নিয়ে তিনি বলেন, জনগণের কাছে ক্ষমা চাইতে হবে — পাগলামি করা বন্ধ করুন; এখনও কেউ ক্ষমা চায়নি; ছোট ছেলেমেয়েদের গুলি করে হত্যা করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি চাই না, শান্তির রাজনীতি চাই — এজন্যই নির্বাচন চাওয়া হচ্ছে। সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী ও জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Next article