শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

শীতের রাতে মাহফুজ রহমানের নীরব মানবিকতা—ঘুমন্ত মানুষের গায়ে উষ্ণতার চাদর-

Homeচট্টগ্রামশীতের রাতে মাহফুজ রহমানের নীরব মানবিকতা—ঘুমন্ত মানুষের গায়ে উষ্ণতার চাদর-

শীত নামলেই নগরীর আলোঝলমলে ব্যস্ততা আর ফুটপাতের নিঃসঙ্গতার ফারাক আরও স্পষ্ট হয়ে ওঠে। আরামদায়ক ঘরের ভেতর আমাদের নিশ্চিন্ত ঘুমের ঠিক পাশেই, খোলা আকাশের নিচে কাঁপতে কাঁপতে রাত কাটায় অসংখ্য মানুষ। সেই অবহেলিত, নীরব কষ্টে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ানোর এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে আলহাজ্ব মাহফুজুর রহমান ফাউন্ডেশন।
আসিফ ওয়ার্ল্ড ট্রেডিং কর্পোরেশনের উদ্যোগে এবং রেলওয়ে মেনস সিটি সেন্টার (৩য় তলা), স্টেশন রোড, ফলমন্ডি, চট্টগ্রাম থেকে পরিচালিত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ছিল নিছক কোনো আনুষ্ঠানিক আয়োজন নয়। এর পেছনে ছিল মানুষের প্রতি দায়বদ্ধতা ও গভীর মানবিক অনুভব। এই উদ্যোগের অগ্রভাগে ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন তাঁর একমাত্র সন্তান, একজন ইঞ্জিনিয়ার মোঃ আসিফ রহমান, যিনি বাবার হাত ধরেই মানবিকতার পাঠ শিখছেন বাস্তব জীবনে। লেখক ও সাংবাদিক মো. কামাল উদ্দিনের তত্ত্বাবধানে গতরাতে চট্টগ্রাম নগরীর মোমিন রোড, কাজীর দেউড়ি, স্টেডিয়াম ও আশপাশের এলাকায় খোলা আকাশের নিচে ফুটপাতে ঘুমিয়ে থাকা শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। নারী, শিশু ও বৃদ্ধ—সবাই এই মানবিক উদ্যোগের উষ্ণতা অনুভব করেন। অনেকেই বুঝে ওঠার আগেই তাঁদের শরীরে জড়িয়ে দেওয়া হয় কম্বল, যেন শীতের সঙ্গে তাঁদের লড়াইটা একটু সহজ হয়। মানবিকতার এই যাত্রা রাতেই শেষ হয়নি। আজ ভোরে নামাজের পর মাহফুজুর রহমান ও তাঁর সন্তান আবারও বেরিয়ে পড়েন নগরীর বিভিন্ন এলাকায়। শীতবস্ত্রহীন ঘুমন্ত মানুষদের গায়ে তাঁদের অজান্তেই পুনরায় কম্বল জড়িয়ে দেওয়া হয়। কোনো ঘোষণা নেই, কোনো মাইকিং নেই, নেই প্রচারের তাগিদ। ছিল শুধু মানুষকে মানুষ হিসেবে দেখার এক নীরব প্রয়াস। মাহফুজুর রহমান বলেন, এই উদ্যোগ লোক দেখানোর জন্য নয়, প্রচারের জন্যও নয়। তাঁর কাছে এটি মানবিক দায়িত্ব। তাঁর বিশ্বাস, মানবিকতার খবর ছড়িয়ে পড়ুক যাতে সমাজে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর সাহস পায়। এমন উদ্যোগে সবাই এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয়, মানবিকতা কোনো বড় শব্দ নয়—এটি ছোট ছোট কাজের সমষ্টি। একটি কম্বল, একটি নিঃশব্দ উপস্থিতি, একটি উষ্ণ স্পর্শ এসবই পারে শীতের রাতে মানুষের মনে ভরসার আলো জ্বালাতে। আসুন, আমরা সবাই আমাদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। কারণ উষ্ণ সমাজ গড়ে ওঠে মানবিক হাত বাড়ানোর মধ্য