শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

**২০২৬ সালে ঈদ ও পূজায় দীর্ঘ ছুটি**

Homeজাতীয়**২০২৬ সালে ঈদ ও পূজায় দীর্ঘ ছুটি**

সরকার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। জানা গেছে, আগামী বছরও ঈদ ও পূজায় থাকবে টানা ছুটি। পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬ সালের ছুটির তালিকা অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে, যার মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চলতি বছরের মতো আগামী বছরও ঈদ ও পূজার ছুটির মেয়াদ অপরিবর্তিত রাখা হয়েছে। এই প্রস্তাব ইতিমধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে এবং প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে। ছুটির বিবরণ: * **ঈদুল ফিতর:** ঈদের দিনসহ আগে ও পরে দুই দিন করে মোট ৫ দিন। * **ঈদুল আজহা:** ঈদের দিন, আগে দুই দিন ও পরে তিন দিনসহ মোট ৬ দিন। * **দুর্গাপূজা:** মহানবমী ও বিজয়া দশমীতে মোট ২ দিন। দুই ঈদের মূল দিন এবং বিজয়া দশমী সাধারণ ছুটি হিসেবে থাকবে, আর ঈদের আগে-পরের ও পূজার মহানবমীর দিন ছুটি থাকবে নির্বাহী আদেশে।