সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিন সেনানিবাসের যান চলাচল সীমিত থাকবে। আইএসপিআর সোমবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ৭টা থেকে ১১টা এবং দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সেনানিবাস এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। বার্তায় বলা হয়েছে, ঢাকা সেনানিবাসের প্রধান সড়ক (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত) যানজট মুক্ত রাখার জন্য সাধারণ যানবাহন এ সময় সেনানিবাসের ভিতর দিয়ে চলাচল করবে না। শুধুমাত্র সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন চলাচলের জন্য অনুমোদিত থাকবে।