শিরোনাম
বিশ্বমঞ্চে রাঙ্গুনিয়ার সুস্ময়ের জয়জয়কার: অ্যালোহা গ্র্যান্ড চ্যাম্পিয়ন থেকে আন্তর্জাতিক অলিম্পিয়াডে মেডেল জয়তিনযুগের সাংবাদিকতা,কলমে আগুন, কথায় বিদ্যুৎ: আমি এক হাজার টকশোর যোদ্ধা”ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানাআসামী গ্রেফতারের পর তদন্তকর্মকর্তাকে সুজন গ্রুপের হুমকি চট্টগ্রাম টাইগারপাস রেলওয়ে কলোনীতে সাংবাদিক ও পরিবারের ওপর সশস্ত্র হামলা, হত্যার হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগআলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিনরয়েল রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে যা বললেন মামুনুল হকটানা দুই দফা কমে স্বর্ণের ভরি এখন ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকাদেশে খাদ্যশস্যের সরকারি মজুত ২০ লাখ ৬০ হাজার টন অতিক্রম“চেইন অব কমান্ড ভেঙে কে দিল নির্দেশ? নাঈম হাসান ইস্যুকে ঘিরে পুলিশের অভ্যন্তরীণ সমন্বয়, এসআই —মনিরের ভূমিকা ও বিতর্কিত তথ্যপ্রবাহ নিয়ে অনুসন্ধান” মিডিয়া ট্রায়াল নয়, তদন্তই হোক সত্য উদঘাটনের একমাত্র পথ–“কর্ণফুলী গ্যাসে সেবার নতুন প্রত্যাশা: গ্রাহক ভোগান্তি, প্রশাসনিক জটিলতা ও সমাধানের পথ খুঁজতে অংশীজনদের খোলামেলা মতবিনিময়-

― Advertisement ―

বিশ্বমঞ্চে রাঙ্গুনিয়ার সুস্ময়ের জয়জয়কার: অ্যালোহা গ্র্যান্ড চ্যাম্পিয়ন থেকে আন্তর্জাতিক অলিম্পিয়াডে মেডেল জয়

আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যের মাধ্যমে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি গ্রামের কৃতি শিক্ষার্থী সুস্ময় বড়ুয়া সপ্ত। গণিত ও...

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

Homeআন্তর্জাতিক৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

পটুয়াখালীর দুমকিতে ট্রাকভর্তি ৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু (পোনা) জব্দ করেছে মৎস্য বিভাগ। বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকে বিপুল চিংড়ির রেনু পরিবহন করা হচ্ছিল। স্থানীয়রা ওই ট্রাকটি আটকে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহফুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ট্রাকভর্তি ৪৩ ড্রাম রেনু জব্দ করেন। এসময় রেনু ব্যবসায়ী ও ট্রাকচালক পালিয়ে যায়। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ রেনুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেনুগুলো অবৈধভাবে সংগ্রহ ও পরিবহন করা হচ্ছিল।  পরে ইউএনওর নির্দেশে মৎস্য বিভাগের কর্মকর্তারা পায়রা সেতু সংলগ্ন নদীর উন্মুক্ত জলাশয়ে রেনুগুলো অবমুক্ত করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে জব্দ রেনু নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে চিংড়ির রেনু আহরণ ও পরিবহন বন্ধে নিয়মিত নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।