রবিউল হোসেনের পৃষ্ঠপোষকতায় ‘পূর্বাশার আলো’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
3

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
“সৃজনে, ঐতিহ্যে ও গৌরবে একটি আলোকিত ভোরের প্রত্যাশায়”—এই প্রতিপাদ্য নিয়ে আদর্শ শিশু-কিশোর সংগঠন ‘পূর্বাশার আলো’ উদযাপন করছে তাদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আগামী ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার বিকেল ৪টায় আয়োজন করা হয়েছে এক বিশেষ দোয়া মাহফিলের।  অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছেন বিশিষ্ট সমাজসেবক, প্রবাসী উদ্যোক্তা এবং সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজের চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন (ওমান)। ‘পূর্বাশার আলো পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে শিশু-কিশোর, অভিভাবক ও সংগঠনের সদস্যরা অংশ নেবেন। প্রার্থনা করা হবে সংগঠনের অগ্রযাত্রা, শিশুদের আলোকিত ভবিষ্যৎ এবং দেশের কল্যাণের জন্য। আলোয় ভরা আগামী দিনের স্বপ্ন নিয়ে ‘পূর্বাশার আলো’ এগিয়ে যেতে চায় সৃজনশীলতা, মানবিকতা ও নৈতিকতার পথে—যার পাশে আছেন সমাজগঠনের এক নিবেদিত প্রবাসী, মোঃ রবিউল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here