**হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর**

0
203

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (৫ নভেম্বর) রাতের নাজিরহাট পৌরসভার আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় তিনি দোয়া নেন। এর আগে সরওয়ার আলমগীর মাইজভান্ডার দরবার শরিফ, শেরেবাংলা দরবার, মতি ভাণ্ডার দরবার এবং হেফাজতের প্রয়াত দুই আমির আল্লামা শাহ্ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারতসহ নিজের পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন। বিকেলে ফটিকছড়ির নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় বিশাল মোটর শোভাযাত্রা ও হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে বরণ করেন। সরওয়ার আলমগীর বলেন, “ফটিকছড়ির সাধারণ মানুষ এবং বিএনপির সব নেতাকর্মী আমাকে সহযোগিতা করলে আমি উপজেলার অবহেলিত উন্নয়ন দ্রুততর করতে পারব। আমাদের উপজেলায় বিএনপিতে কোনো বিভাজন নেই। পাঁচজন মনোনয়ন প্রার্থী ছিলেন, প্রতিযোগিতা ছিল, আজ ‘ধানের শীষ’ নিয়ে আমরা একজোট।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি বিশ্বখ্যাত ব্যক্তিত্ব প্রফেসর ড. ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি পূরণ করবেন।” সরওয়ার আলমগীর যোগ করেন, “আমি তৃণমূল থেকে উঠে এসেছি। অতীতে শত জুলুম-নির্যাতন সহ্য করে রাজপথে লড়াই করেছি। দলের দুঃসময়ে সক্রিয় ছিলাম, মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছি। আজ আমার সেই ত্যাগের মূল্যায়ন পেলাম।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here