চট্টগ্রাম-০৯ আসনে ধানের শীষে সমর্থন চেয়ে লালদিঘী থেকে জামালখান পর্যন্ত বিএনপির গণসংযোগ**

0
128

চট্টগ্রাম-০৯ আসনে ধানের শীষে ভোট চেয়ে লালদিঘী থেকে জামালখান পর্যন্ত গণসংযোগ পরিচালনা করেছে বিএনপি। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও ধানের শীষে ভোটের আহ্বান জানিয়ে শনিবার (২২ নভেম্বর) সকালে লালদিঘীর পাড় থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে মহানগরীর ১৪টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। পরে টেরিবাজার, আন্দরকিল্লা, মোমিন রোড, চেরাগী মোড় ও জামালখানে লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শামসুল আলম। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত আজম খাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, আব্দুল মোবিন, অধ্যাপক মোঃ রাজু, সাবেক কমিশনার মোহাম্মদ দিদারুল আলম লাভু, সাবেক কমিশনার তৈয়বসহ নয় নম্বর আসনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। বক্তারা বলেন, “চট্টগ্রাম-০৯ আসনে শামসুল আলমের বিকল্প নেই। ধানের শীষ প্রতীকে তাকে মনোনয়ন দেওয়া হলে এই আসনটি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব।” গণসংযোগে শামসুল আলম বলেন, “জনগণের ভালোবাসায় আমি অভিভূত। জীবনভর জনগণের সেবা করতে চাই। এই আসনকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও মানবিক—একটি মডেল আসনে রূপান্তর করব।” তিনি আরও জানান, “এখানে থাকবে আন্তরিকতা আর ভালোবাসা—এটাই আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি।” উল্লেখ্য, আলহাজ্ব মোঃ শামসুল আলম চট্টগ্রাম-০৯ আসনের মনোনয়নপ্রত্যাশী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here