ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, গত দেড় দশক ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষের আস্থা ফিরিয়ে আনাই আগামী জাতীয় নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। মিলার জানান, নির্বাচনকে ঘিরে ইসির চলমান প্রস্তুতি তাদের কাছে সন্তোষজনক মনে হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ব্যাপারে ইইউ আশাবাদী এবং নির্বাচন সম্পর্কিত সব বিষয়ে সহযোগিতা করতে চায়। নতুন ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোটকেন্দ্রে আনা ইসির বড় দায়িত্ব। বৈঠকে সিইসি নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় ইসির প্রস্তুতির কথা তুলে ধরেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মাইকেল মিলার আরও বলেন, বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। সেই লক্ষ্যেই প্রায় ১৫০ সদস্যের একটি বড় পর্যবেক্ষক দল তফসিল ঘোষণার পর ধাপে ধাপে বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণ করবে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, গত দেড় দশক ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষের আস্থা ফিরিয়ে আনাই আগামী জাতীয় নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। মিলার জানান, নির্বাচনকে ঘিরে ইসির চলমান প্রস্তুতি তাদের কাছে সন্তোষজনক মনে হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ব্যাপারে ইইউ আশাবাদী এবং নির্বাচন সম্পর্কিত সব বিষয়ে সহযোগিতা করতে চায়। নতুন ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোটকেন্দ্রে আনা ইসির বড় দায়িত্ব। বৈঠকে সিইসি নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় ইসির প্রস্তুতির কথা তুলে ধরেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মাইকেল মিলার আরও বলেন, বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। সেই লক্ষ্যেই প্রায় ১৫০ সদস্যের একটি বড় পর্যবেক্ষক দল তফসিল ঘোষণার পর ধাপে ধাপে বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণ করবে।