রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। তার এপিএস সাগর হোসেন জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাষ্ট্রপতির নিজস্ব ফেসবুক আইডি থেকে এ তথ্য জানানো হয়। পোস্টে লেখা ছিল, “আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হলো।” এর আগে ওই আইডি থেকে '#Resignation' হ্যাশট্যাগ সহ একটি পোস্ট দেওয়া হয়েছিল। যেহেতু আইডিটি শুধুমাত্র বন্ধুদের জন্য প্রকাশ্য, তাই শুধুমাত্র তার ফেসবুক বন্ধুদেরই এটি দেখা গেছে।