তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আমীর খসরু

0
125

বিএনপি আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে অংশ নেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আমীর খসরু বলেন, খুব শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, এবং তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সামনে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনিই নেতৃত্ব দেবেন। ডা. জুবাইদা রহমানের রাজনীতিতে যুক্ত হওয়া সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা তার শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল; এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। জোট ও আসন ভাগাভাগি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আলোচনা এখনো চলমান। তার ভাষায়, গণতন্ত্রে সংলাপ ও আলোচনা সব সময়ই গুরুত্বপূর্ণ—নির্বাচন প্রক্রিয়াও এগিয়ে চলছে, এবং পুরো জাতি নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। তিনি আরও বলেন, বেগম জিয়াই প্রথম ব্যক্তি যিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা অনুভব করেন। নির্বাচন না হওয়ায় বিভিন্ন মহলে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here