ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা অবশেষে সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে না করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এই খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মান্ধানা। তার এই সিদ্ধান্তের পর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন পলাশ। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি বিষয়টি নিয়ে বার্তা দিয়েছেন। মান্ধানার মতো সরাসরি “বিয়ে ভাঙা” শব্দ ব্যবহার না করলেও পলাশ লিখেছেন, *“আমি জীবনে মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যক্তিগত সম্পর্ক থেকে পিছিয়ে যাওয়া বেছে নিয়েছি। যখন দেখি মানুষ কোনো ভিত্তিহীন গুজবে দ্রুত প্রতিক্রিয়া দেয়, তখন খুব ভয় লাগে। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত, এবং আমি এটি সামলে নেব।”* তিনি আরও জানিয়েছেন, যারা গুজব ছড়িয়েছে বা মিথ্যা তথ্য শেয়ার করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পলাশ লেখেন, *“আমি আশা করি গসিপ পাওয়ার সঙ্গে সঙ্গে তুচ্ছ বিচার থেকে বিরত থাকবে। যেটি এসেছে, তার পরিচয় কখনো প্রকাশ পায়নি। যারা আমার বিরুদ্ধে মিথ্যা এবং অবমাননাকর তথ্য ছড়িয়েছে, আমার টিম তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। এই কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।”* এর আগে মান্ধানা জানিয়েছেন, *“গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা হয়েছে। আমি ব্যক্তিগত প্রকৃতির মানুষ এবং সে ভাবেই থাকতে চাই। কিন্তু স্পষ্ট করে বলতে চাই, বিয়ে বাতিল হয়েছে। আমি চাই এই বিষয় এখানেই শেষ হোক এবং আপনাদেরও অনুরোধ, আমাদের গোপনীয়তা সম্মান করুন। আমরা আমাদের গতিতে এগোতে চাই। আমি আশা করি ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিতব। সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এখন এগিয়ে যাওয়ার সময়।”*