লাউ গাছের সঙ্গে অজানা শত্রুতা, রাতের আঁধারে কেটে দিল দুর্বৃত্তরা

0
133

ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে এক কৃষকের সব লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় দিশাহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন। রোববার (৭ ডিসেম্বর) ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চর বরদাইল গ্রামে সরেজমিনে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ক্ষেতের পাশে বসে আছেন আনোয়ার হোসেন। তিনি জানান, সকালে এসে দেখেন গাছের গোড়া ভেজা, ভিতরে কিছু লাউ নেই। রোদ উঠতে শুরু করলে গাছ আস্তে আস্তে নুইয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেখতে পান, সব গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে। এনজিও থেকে ঋণ নিয়ে ১৯ শতাংশ জমিতে লাউ চাষ করেছিলেন তিনি। আনোয়ার হোসেনের স্ত্রী জানান, সকালে মাচার লাউ গাছগুলো নুইয়ে পড়েছে দেখে প্রথমে রোদের কারণে ভাবছিলেন। পরে বুঝতে পারেন, সব গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে। ধামরাই উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। যদিও এ ধরনের ঘটনায় কৃষকদের জন্য সরাসরি ক্ষতিপূরণের ব্যবস্থা নেই, তবে পরবর্তীতে প্রণোদনার আওতায় আনা হবে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here