সিনিয়র সাংবাদিক ও জনতা পার্টি মহাসচিব শওকত মাহমুদ গ্রেপ্তার

0
132

জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি, পাশাপাশি জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করেছেন। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে তার বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রমনা থানার একটি মামলায় তাকে তোলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিকেল ৪টা ২৫ মিনিটে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। গত ২৫ এপ্রিল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে। দলের চেয়ারম্যান হয়েছেন ইলিয়াস কাঞ্চন, যিনি নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। শওকত মাহমুদকে রাখা হয়েছে মহাসচিব পদে। এর আগে, ২০২৩ সালে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here